চুমু আর আদরের টোপ
একটা প্রশ্ন মাঝে মাঝেই আমাকে তাড়া করে বেড়ায়। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ‘সম্পর্ক’ না ‘কাজ’? ‘Relation’ না ‘Profession’ ? কোনটাকে মানুষ বেশি গুরুত্ব দেবে? ঋত্বিক ঘটক না কি বলেছিলেন, মানুষ থাকবে না, কিন্তু তার কাজটা থেকে যাবে। আবার মানুষ সামাজিক জীব। পরিবার ও সমাজের কারনে অনেক সম্ভবনা বিনষ্ট হয়েছে। কেমন জানেন? এই অলোক কাকুর কথাই ধরুন না কেন। গতকাল সকালবেলায় রাস্তায় দেখা। আমার হাতে ‘দেশ’ পত্রিকাটা । সদ্য পেয়েছি। কাকু বলল, “এইসব ম্যাগাজিন পড়ে সময় নষ্ট করিস কেন?” আমি একটু চমকে গেলাম। বললাম, কেন? হাতে ম্যাগাজিনটা নিয়ে একটু পাতা উল্টালো রাস্তার ধারেই, কোন তাড়া নেই যেন তার, অথচ যাচ্ছিল হন্তদন্ত হয়ে । তারপর বলল, চিঠির পূর্ণ পাঠ লিখেছেন বারিদবাবু। এটাকে একটু মিলিয়ে নিস। আমি বললাম, মেলাব কোথা থেকে? মাথায় আলগা চাটি মেরে বলে গেলেন, ভাবো ভাবো । ভাবা প্র্যাকটিস করো। রাত্রে ঘুমাতে যাওয়ার ঠিক আগে মাথায় এল কাকু কি বলতে চাইছিল । চিঠিপত্রের ১৮ নম্বর খন্ড! দেখলাম, আমার সংগ্রহে নেই। আউট অফ প্রিন্ট অনেকদিন ধরেই। কিন্তু তাতে আমার ভারী বয়েই গেল? PDF নিয়ে যতই গালাগাল করুক না কেন লোকে, আমি কোথাও এসব ক্ষেত্রে অ...