Posts

Showing posts with the label অনুবাদ

তিনটে পিঁপড়ে

Image
  এক সুন্দর রৌদ্রকরোজ্জ্বল দুপুরে মাঠে (গাছের ছায়ায়) ঘুমন্ত এক মানুষের নাকের ওপর তিনটে পিঁপড়ে মুখোমুখি হল। প্রত্যেকে নিজেদের প্রথা অনুযায়ী পরস্পরকে অভিবাদন জানাল। অতঃপর তাদের কথপোকথন শুরু হল। প্রথম পিঁপড়ে বলল, এই পাহাড় আর ওই সমতলভূমি আমার দেখা সবচেয়ে নিস্ফলা অঞ্চল। আমি সারাটা দিন ধরে খাওয়ার খুঁজলাম বটে, কিন্তু এককণাও শষ্য মিলল না! দ্বিতীয় পিঁপড়ে বলল, আমিও কিচ্ছু পেলাম না। যদিও আমি তন্নতন্ন করে প্রত্যেকটা ফাটল আর বনের ফাঁকফোকরে হানা দিয়েছিলাম। আমার মতে, এটাই হল সেই, আমাদের জাতে যাকে বলে নরম চলন্ত ভূমি, যেখানে একদানা খাবার মিলবে না। এতক্ষণে তৃতীয় পিঁপড়েটা মাথা তুলে বলল, আরে ভাই! আমরা পরম পিঁপড়ের নাকের ওপর দাঁড়িয়ে আছি! সেই মহান এবং অসীম পিপীলিকা, যার শরীর অপার, যাকে দেখা যায় না। যার ছায়া অসীম, সে ছায়াকে আমরা সম্যকরূপে ধারণাও করতে পারি না। যার বাণী এতই উচ্চ এবং মন্দ্রিল, যে আমরা শুনতে পাই না; এবং যিনি সর্বত্র বিরাজমান! যখন তৃতীয় পিঁপড়েটা অপর দুজনকে এই মহাবাণী শোনাচ্ছিল, তারা তখন পরস্পরের দিকে আড়চোখে তাকাচ্ছিল আর মুচকি মুচকি হাসছিল। কথা শেষ হওয়া মাত্রই দুইজনে এবার সচকিত উচ্চহা...

দ্য ম্যাডম্যান

Image
  ভুল আমি একটাই করেছিলাম। সেটা হল বইটাকে উল্টেপাল্টে দেখা। এখন প্রশ্ন হল এই বইটাই বা কেন? উত্তর হল JOICO পাবলিশার্স মনে হয় তার সবচেয়ে জঘণ্য প্রচ্ছদটি করেছে। বইটা উল্টেপাল্টে দেখেও প্রচ্ছদকর্তার নাম পেলাম না। কাগজের পাতারও বলিহারী যাই। সব মিলিয়ে আমার মুখ এমনিতেই বেঁকে গিয়েছিল। আনমনে পাতা উল্টাচ্ছিলাম। ‘প্রফেট’ আগে পড়েছি। অনেক বছর আগে। কেমন লেগেছিল বলা মুশকিল। ভাল লাগেনি বোধহয়। অপ্রধান কারণ, মূর্খতা। প্রধান কারণ, আমার ইংরাজীর দৌড়। আজও যে ইংরাজীতে খুব একটা ভাল তা বলতে পারি না, তবে খানিকটা গুঁতোগাঁতা খেয়ে আগের থেকে চলনসই। ভাবলাম ‘প্রফেট’ ছাড়া অন্যগুলোতে চোখ বোলাই। পাতা খুলল – The Madman, একটা লেখা, দুটো লেখা, আমি পড়ি, আমি হারিয়ে যাই। আস্তে আস্তে কখন বিকেল হয়, সন্ধ্যে নামে। তারপর দেখি পাতাগুলো আর দেখা যাচ্ছে না। আমি লাইট জ্বালাই। ‘ম্যাডম্যান’ পড়তে আমার দুদিন লাগল। আমি এখনও বইটা থেকে বেরিয়ে আসতে পারি নি। কি তার লেখা! কী গভীর অনুভূতি! দুটো লাইনের মধ্যে কতো কতো কথা বলা আছে! মন স্তব্ধ হয়ে পড়ে, পড়ে, পড়েই চলে। খলিল জিবরান আমার কাছে বিস্ময়। রবীন্দ্রনাথ, তলস্তয়ের পর এই প্রথম কেউ গভীর অনুভূত...