Posts

Showing posts with the label বিজ্ঞান

মৃত্যুহীন কালের গহীন সমুদ্রে

Image
প্রথম পর্ব ======== বিজ্ঞানের অগ্রগতিতে কি শুধুমাত্র বিজ্ঞানীর অবদান থাকে? মোটেই না। বিজ্ঞানের যারা পৃষ্ঠপোষকতা করেন তারাও নিঃশব্দ বিপ্লবে সহায়তা করেন। জেমস ওয়েব তাদেরই একজন। কেনেডির সময়ের এই রাজনীতিবিদ কেনেডিকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে, শুধুমাত্র চাঁদে মানুষ পাঠালে হয়তো তাৎক্ষনিকভাবে জনমনের সমর্থন আদায় করতে পারবেন, কিন্তু ভবিষ্যৎ বিজ্ঞানের জন্য আরোও কিছু করা দরকার। আরোও বড় কিছু। এতএব ১৯৬১ থেকে ১৯৬৮ পর্যন্ত তিনি নাসার স্পেস এজেন্সিকে সামলান এবং নাসা তার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ হাব্‌লের উত্তরসূরীরূপে যে নতুন ও শক্তিশালী স্পেস টেলিস্কোপ নির্মান করা হয়, তার নাম এই জেমস ওয়েবের নামেই রাখা হয়।        এই টেলিস্কোপ আদতেই প্রচন্ড শক্তিশালী। প্রথম ছবিটা লক্ষ্য করলেই এর গঠনগত দিক লক্ষ্য করা যাবে। পথিক গুহ ’র ভাষায়, “ ১৯৯০-এর দশকে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল এই টেলিস্কোপের। তখনই খরচ ধরা হয়েছিল ১০০ কোটি ডলার। ২০২১ সালে যখন এই টেলিস্কোপ মহাকাশে পাড়ি দেয়, তখন খরচ দাঁড়ায় ১০০০ কোটি ডলার। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইএসএ) এবং কানাডার মহাকাশ গবেষণা সংস্থা (সিএসএ) নাসা-র দিকে আর্থ...