কমল হাসান এবং আমরা চার কন্যা
মাঝে মাঝে এমন হয় যাকে বলে, উলোট চণ্ডাল। ভাই তক্কে তক্কে ছিল আমাকে ঠেসে ধরে আবার কবে সিনেমা দেখাবে। কিন্তু কপাল জোরে আমি নই, সঙ্গে যখন আমার তিন বন্ধুও যখন জুড়ে গেল তখন দেখল ‘সোনায় সোহাগা’। কিন্তু সত্যিই কি তাই? গল্পটা গুছিয়েই বলি। রাখীর দিন ভাইকে আমরা চারজনেই রাখী পরাই। চার বান্ধবী --- আমি, সমর্পিতা, অরিত্রী আর পল্লবী। পল্লবীর কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, এতএব রইল বাকি তিন। কিন্তু আমাদেরকে চমকে দিয়ে পল্লবী স্বামীসমভিব্যহারে পিতৃলয়ে এসেছে। আমার মা পল্লবীর মায়ের সাথে কথা বলে নেমন্তন্ন করে এসেছে। ঠিক হয়েছে দুপুরবেলা আমাদের বাড়ীতে খাওয়া দাওয়া হবে। পল্লবীর বর ছুটি পায়নি, সে থাকবে না। এতএব ভাই আর আমরা চারজনে মিলে পার্টি করব। সমর্পিতা নিজে থেকেই বলল, দুপুরটা সিনেমা দেখা হোক। আমার ভাই সুযোগটা লুফে নিল। রাখীর দিন, ভাইয়ের অনুরোধ আর কে ফেলবে? আমি প্রমাদ গণলাম। আমি কি সহ্য করি আমিই জানি, এরা আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ রাখবে তো? না কি বন্ধুত্বের এখানেই ইতি! হে রগুবীর, রোক্কে কোরো... বলি, কিন্তু শোনে কোন রঘুবীর? এতএব, আমরা দেখতে বসলাম বিখ্...