Posts

নারী

Image
  “নারী আজন্ম এক রহস্যময়ী চরিত্র! কখনো তেজী , রুক্ষ। আবার কখনো শান্ত , শীতল। কখনো সাহসী ভয়-ডড়হীন যোদ্ধা। আবার কখনো ভীষণ আবেগী। নারী ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যায়। ভালোবেসে শাসন করলে অবুঝ বাচ্চাটি হয়ে যায়। অবহেলা করলে হয়ে যায় রোদ্রতাপ কঠিন , অহংকারী। নারী সব পারে ; নারী আগলে রাখে , অবহেলায় রাখে। নারী বরাবরই রহস্যময় চরিত্র। নারীকে আপনি যা দিবেন তা সে দ্বিগুণ করে ফিরিয়ে দিবে , সেটা হোক ভালোবাসা কিংবা অবহেলা !” লেখাটা মেহেদী হাসান শুভ্র -র। চিনি না তাকে। তবে কথাকটা ভাবালো। নারীকে রহস্যময়ীও বলছেন, আবার বলছেন, “ নারীকে আপনি যা দিবেন তা সে দ্বিগুণ করে ফিরিয়ে দিবে , সেটা হোক ভালোবাসা কিংবা অবহেলা!” তাহলে আর রহস্য কোথায়? সমস্ত সমাধানই কি হয়ে গেল না? বোধহয় কবিদের একটাই সমস্যা --- বাস্তবের নারীকে না মেনে নিতে পারার ব্যর্থতা । বাস্তবের নারী এমন কিছু জটিলও নয় যে, তাকে রহস্যময়ী হতে হবে। আপন মনের মাধুরীটিকে সরালে অবশেষে একটা মানুষই সামনে এসে দাঁড়ায়। মানুষের পুরুষ-নারী ভেদ নেই। ডাক্তারের কাছে সবাই রোগী। পার্থক্য নেই। জটিলতা আছে, সে কার না আছে? সাইকায়াট্রিস্টের কাছে নারী-পুরুষ দুজনেই যায় মা...

কেস অফ চার্লস ডেক্সটার ওয়ার্ড

Image
  “ এ সংসারে অনেক রহস্যের সমাধান না করাই মঙ্গল। অনেক জিনিস জানতে নেই, জানার জন্যে অনুসন্ধান করতে নেই, যে ভাবে চলছে সেই ভাবেই চলতে দেওয়া ভাল। ”       এই প্রথম, লাভক্র্যাফটের অতীন্দ্রিয় চরম নেতিবাচক বিভীষিকা থেকে সরে গিয়ে একটু অন্যরকম লেখা পেলাম। না না, লেখার বিষয়বস্তু সেই একই --- সেই মন্ত্রগুপ্তি, সেই ভয়ার্ত আবহ, সেই বিপজ্জনক তন্ত্রাচার, সেই মৃত্যুর বিভীষিকা, সেই অন্য ভুবনের ভয়াবহতার হাতছানি, সেই কালচক্রের প্রকৃতিকে টেক্কা মারার চেষ্টা।       কিন্তু এখানে অনুপস্থিত বিষন্নতা, অনুপস্থিত অবষাদ। লাভক্র্যাফট এখানে অবশেষে ভয়কে টেক্কা দিয়ে নির্ভয়ের অগ্রগমনেই শেষ করেছেন। এখানে ভয়কে নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে খুব বেশি তমসার গভীরে যেতে পারেন নি, বা, বলা ভালো, যান নি। হয়তো উপন্যাস বলেই। ওনার অন্য কোন উপন্যাস পড়া হয় নি বলেই জোর দিয়ে বলতে পারছি না। তবে এ উপন্যাস ভাল লাগল।       যদিও, আমি এখনও আমার প্রথম দিনের সিদ্ধান্ত থেকে একচুলও হঠছি না। বাঙালী লাভক্র্যাফটকে নেয় নি, তার কারণ ভয়াবহ বলে নয়, তার কারণ নেগেটিভ এপ্রোচ। প্র...

The Elephant Whispers

Image
‘মুদুমালাই টাইগার রিসার্ভ ফরেস্ট’ তামিলনাড়ুর এমন একটা জঙ্গল, যেখানে হাতি থাকে প্রচুর পরিমাণে। এই জঙ্গলেরই একটা অংশ ‘থেপ্পাকাডু এলিফেন্ট ক্যাম্প’। ১৪০ বছর আগে তৈরি করা এই ক্যাম্প এশিয়ার সবচেয়ে প্রাচীন এলিফেন্ট ক্যাম্প। সর্বাধিক পরিমাণ এশীয় হাতির বাস এখানেই। এই জঙ্গলে অনেক সময় অনেক হাতির বাচ্চা দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিম্বা অনেক হাতি রোগগ্রস্থ হয়ে পড়ে। তাদেরকে বাঁচানোর এবং ঠিকঠাক দেখাশোনা করার জন্যে তৈরী করা হয়েছে এই ক্যম্পটি। এই ক্যাম্পে আছেন এক দম্পতি --- বোম্মান এবং বেল্লি। আর আছে রঘু এবং আম্মু ---- দুই ছানা হাতি। এই দুই ছানা, বিশেষ করে রঘুকে নিয়েই এই ডকুমেন্টারি। একটা হাতির বাচ্চাকে যে পরম মমতায় লালন পালন করতে হয়, এবং সেও যেভাবে মানুষের সাথে সখ্যতা করতে পারে তার অনবদ্য সংবেদনশীল ডকুমেন্টারি, মাত্র চল্লিশ মিনিটে, মায়াময়ভাবে তুলে ধরতে পারার ক্ষমতা রেখেছেন পরিচালক কার্তিকি গঞ্জালভেস। এই ডকুমেন্টারি এবারের অস্কারে নমিনেশানে গেছে। শর্ট ডকুমেন্টারি ফিল্ম বিভাগে। যোগ্য ডকুমেন্টারি হিসাবেই গেছে...

আমি তখন দশম শ্রেণী, আমি তখন...

Image
ঘটনাটা আবার মনে পড়ে গেল । যখন ক্লাস টেনে পড়ি তখনকার কথা। অন্য একটা স্কুলে আমার হতভাগা তখন পড়ছে। আমাদের দুজনকে অপেক্ষা করতে হবে আরোও একটা বছর। চার আর দুই --- ছয় চোখের মিলন ভবিষ্যতের অন্তরালে।   তো যা বলছিলাম। সরস্বতী পূজোর দিন। সেবারে অশৌচ ছিল বলে আমাদের বাড়ীতে পূজো হল না। কিন্তু তাতে কি? স্কুলে তো যাব। সেখান থেকে বন্ধুর বাড়ী। সেখানে আড্ডা দিয়ে বিকেলে বাড়ী ফিরব। মা যত্ন করে শাড়ী পরিয়ে দিল। এখনো মনে আছে আমার প্রথম শাড়ী পড়ার দিনটা। তার আগে ছোটবেলায় যেমন বাচ্চারা শাড়ী পড়ে তেমন পড়েছি অনেক। কিন্তু এটা যেন অন্যরকম কিছু। স্কুলে সালোয়ার পড়ে যেতাম। এই প্রথম শাড়ী পড়লাম। লাল শাড়ী । পাড়ে হালকা কমলা নকশার কাজ । সঙ্গে ম্যাচিং ব্লাউস। গলায় সরু চেন। হাতে কাচের চুড়ী। আবার শখ করে একটা আঙটিও পড়েছি। বাবা আমার জন্যে, মানে শুধুমাত্র আমার জন্যে শাড়ীটা কিনে এনেছে। তার মেয়ে প্রথম শাড়ী পড়বে বলে কথা! বাবার চয়েস খুব ভাল, রঙ বোঝে। এই প্রথম আমার একটা ‘ শাড়ী ’ সম্পত্তি হ্ল। এটা আমার। একান্তই আমার। কাউকে এর ভাগ দেব না। কিন্তু তবুও, নিজেকে কেমন লাগছে ঠিক বুঝতে পারলাম না । আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁ...

লাভক্রাফট, বাঙালী ও মৃত্যুচেতনা

Image
  “ কোটি বর্ষে মরণেরও মৃত্যু যদি হয় অনন্তশয়ানে থাকে সে তো মৃত নয় ”   আমার কোথাও মনে হয়, ‘ভয়’ আর ‘মৃত্যুর আশঙ্কা’ পাশাপাশি হাত ধরাধরি করে আছে। যেদিন মৃত্যুকে আমরা জানতে পারব, সেদিন পুরোপুরি ভয়মুক্ত হব; কিম্বা যেদিন মৃত্যুর পরবর্তী অবস্থাকে জানতে পারব, ভয় থাকবে না; অথবা যখন মৃত্যুকে অন্তর থেকে গ্রহণ করব, ভয়ের পরিধি থেকে বেরিয়ে আসব। লাভক্র্যাফট ভয়কে জয় করতে চান নি। ভয়কে উপভোগ করতে চেয়েছেন। ফলে তার লেখায় এত বিষন্নতা, এত অবষাদ। এবং ভয়ের রহস্যময় বীভৎসতার দিকটাই দেখার চেষ্টা করেছেন। তার সৌন্দর্যকে উপভোগ করতে পারেন নি। একদমই কি পারেন নি? দু-একটা গল্প বাদ দিয়ে। যেমনঃ Tha Man Of Stone ( পাথরের মুর্তি ) । প্রসঙ্গত, এই গল্পটি পড়ে ‘শঙ্কুর সুবর্ণ সুযোগ’ গল্পটার কথা মনে পড়ে যায়। দুটো গল্পের মধ্যে কোথাও কি কোন সংযোগ আছে? জানা যাবে না আর হয়তো কোনোদিন। তো লাভক্র্যাফট এই ভয়কে বীভৎসতার রূপ দিতে গিয়ে কতকগুলো শব্দ এবং সেই শব্দের প্রতিভাস তৈরী করলেন নিজের মতো করে। যেমনঃ থুলু, ইথ, নিয়ারলাটহোটেপ, অজাথথ, নেক্রোনমিক্রন ইত্যাদি। এই শব্দগুলোর সাথে জড়িয়ে রাখলেন ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যুর ইঙ্গিত। এক...

শ্রেষ্ঠ বারোটি রচনা : এইচ পি লাভক্র্যাফট

Image
এইচ পি লাভক্র্যাফটকে, কল্পবিশ্ব ‘ভয়াল রসের সম্রাট’ অভিধায় ভূষিত করেছে, খুব একটা ভুল বলে নি, যদিও, আমার মতে, তিনি বীভৎস রস সৃষ্টি করেছেন। কেন ভয়াল নয়? কারণ, লাভক্র্যাফটের অপার্থিব চরিত্রগুলো ‘ভীষণ’ বা ‘ভয়ানক নয়’, ‘অত্যন্ত কদর্য’ বা ‘ঘৃণা-উৎপাদক’ । এবং এটাই লাভক্র্যাফটের লক্ষ্য ছিল বলে মনে হয়। জ্ঞানত, কিম্বা অজান্তে। “The oldest and strongest emotion of mankind is fear, and the oldest and strongest kind of fear of the unknown.”, বলছেন লাভক্র্যাফট। লাভক্র্যাফটের জীবন পর্যালোচনা করলে হয়তো দেখা যাবে, শিশুকালের সঙ্গে এর নিবিড় যোগ আছে। খানিকটা আভাস বিশ্বদীপ দে-র লেখায় পাওয়া যায় বটে, কিন্তু তা লাভক্র্যাফটের ব্যাপারে কৌতুহল জাগায়, তাকে আরেকটু গভীরে জানতে গেলে তার জীবন আর মানসিক অবস্থার কথা ঘাটতে হবে আরও। যদি বাংলা অনুবাদ যথার্থ ধরে এগোনো যায়, তাহলে কতকগুলো শব্দ লাভক্র্যাফটের লেখাগুলোতে ফিরে আসে বারবার --- বিষন্নতা, স্বপ্ন, মৃত্যু, অবসাদ, সুররিয়াল, আতঙ্ক, বীভৎস, বিকৃত, ভয়ঙ্কর, রাত্রি, অপার্থিব ইত্যাদি। যদি গল্পগুলোকে ভালো করে স্টাডি করা যায়, তাহলে, এর মধ্যে থেকে বিষন্নতা আর অবষাদ যেন ওতোপ্...

তখনও রোদ ওঠেনি

Image
  এমন মিঠেকড়া সকালে... কফির ধোঁয়াওঠা কাপ ছিল , শালের কবোষ্ণতা ছিল , সর্বনেশে কুয়াশা ছিল , নরম হলুদ বসন্ত ছিল , আর একটা হতভাগা পাগল ছিল...