এই যে এখানে


এই যে চন্দন রঙের রাত আটকে আছে আমার সমস্ত আকাশ জুড়ে
যুগ-যুগান্ত,
এই যে পূর্ণিমার চাঁদকে ঢেকে দিয়ে কালো কালো গাছ বলতে চায়
তফাৎ যাও
এই মাটির গন্ধ আঁকড়ে থাকা ঘাসের জঙ্গল অন্ধকারের বুকে ঘুমায়
চুপ করে



তাদের আমি বলতে চাই,
তবুও... ভালোবাসি।

Comments